"এত মানুষের ভিড়ে বইমেলাটা শুরু থেকেই জমজমাট। আজ তৃতীয় দিনেই এত ভালো বিক্রি হচ্ছে—এই খবরটা সত্যিই আনন্দের। আন্তর্জাতিক বইমেলায় মানুষ বই কিনছে, বই দেখছে এটা সব দিক থেকেই আমাদের গর্বের বিষয়।"
— Pracheta Gupta
"প্রথমে বইমেলায় আসতাম আড্ডা দিতে, তখন আমাদের তেমন বই ছিল না। সময়ের সঙ্গে বইমেলা যেমন বড় হয়েছে, আমরাও বড় হয়েছি, আমাদের বইও বেরোতে শুরু করেছে। ধীরে ধীরে বইমেলার সঙ্গে এক আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। এখন বইমেলায় আসা নেশার মতো—না এলেই হয় না।"
— Shirshendu Mukhopadhay
"কলকাতার বুকে বইমেলা এক স্মরণীয় ও গুরুত্বপূর্ণ অধ্যায়। সত্যি কথা বলতে, দুর্গাপুজোর পর এটিই যেন আমাদের আর এক বড় উৎসব।"
— Sanjib Chattapadhay
"কলকাতা বইমেলা পাঠক ও লেখক—উভয়ের কাছেই এক অসামান্য সম্পদ। আমি বিভিন্ন আঞ্চলিক বইমেলায় অংশ নিয়েছি, কিন্তু এর সঙ্গে তাদের কোনো তুলনাই হয় না। একসময় পাঠক হিসেবে আসতাম, আর সাম্প্রতিক সাতবার লেখক হিসেবে এসে যে অপরিসীম আনন্দ পেয়েছি, তা সত্যিই অনন্য।"
— Arpita Sarkar
"The festivals like this, and the book fairs I have been attending really have kinda created a structure which made me travel, choose Sri Lanka and India for my first time. I've never been to South Asia, so this journey fills a blank spot on my map."
— Max Czollex
"বইয়ের সঙ্গে অজস্র স্মৃতি জড়িয়ে আছে। স্কুলজীবনে বাবার সঙ্গে, পরে বন্ধুদের সঙ্গে বইমেলায় আসা—সেই যাতায়াত আজও অব্যাহত।আগে শুধু বই কিনতাম, এখনও কিনি; সঙ্গে এখন মাঝে মাঝে নিজের বইও প্রকাশিত হয়—ভীষণ ভালো লাগে।"
— Sujog Bandyopadhyay
"বইমেলা আমাকে বেঙ্গলি রক ম্যাগাজিনের কথা মনে করিয়ে দেয়।"
— Rupam Ishlam